কাহালুর জামগ্রামে পুকুর থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৪
বগুড়া’র কাহালুতে এক কিশোরের বস্তাবন্দী লাশ পাওয়া গেছে। নিহতের নাম  সাগর (১৪)নামের। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।
 
উপজেলার জামগ্রাম বাজারের প্রায় দেড় কিলোমিটার দক্ষিনে উচার পুকুর নামক স্থান থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় মৃতদেহটি পাওয়া যায়।
 
নিহত সাগর বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার আতাইল গ্রামের  আব্দুল বাছেদের পুত্র বলে জানা গেছে। সাগর ৮ম শ্রেণীর ছাত্র।
 
ঘটনার তিন দিন আগে সে  নিখোঁজ হয়। এ রিপোর্ট লেখার সময় (রাত সাড়ে ৮ টা) পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।
 
ইত্তেফাক/এএন