ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর মীরহাটি এলাকায় শুক্রবার ট্রাকচাপায় মো. আউয়াল মিয়া (৬৫) নামে এক সাবেক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন।
সদর উপজেলার ভাটপাড়া গ্রামের আউয়াল মিয়া নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) ছিলেন ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান ও হাইওয়ে থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, সিলেট অভিমুখী একটি পণ্যবোঝাই ট্রাক বিপরীতমুখী অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী আবদুল আউয়াল মারা যান।
ইত্তেফাক/ইউবি
