বুড়িগঙ্গায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০৮
 
বুড়িগঙ্গার দ্বিতীয় সেতুর উপর থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
 
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে