চীনে এক পা ম্যাসেজের পার্লারে আগুন লেগে কমপক্ষে ১৮ জন নিহত ও আরও ১৮ জন আহত হয়েছেন। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে চীনা পুলিশ।
পূর্বাঞ্চলীয় জিজিয়াং প্রদেশে রবিবার স্থানীয় সময় বিকাল ৫টায় আগুন লাগার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে শিনহুয়া নিউজ। প্রায় দুই ঘণ্টা পর ওই আগুন নিয়ন্ত্রণে আসে।
সূত্রের খবরে প্রকাশ, ঘটনাস্থলেই ৮ জন পুড়ে মারা যান এবং ১০ জন হাসপাতালে নেয়ার পর মারা যান।
অগ্নিকাণ্ডের কারণ এখনো খুঁজে পায়নি সংশ্লিষ্টরা, দাবি শিনহুয়া নিউজের।
ইত্তেফাক/এএম
