মোবাইলে পাওয়া যাবে আবহাওয়া সম্পর্কিত তথ্য

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৪
আবহওয়া অধিদফতরের দৈনন্দিন আবহাওয়া সেবা সম্পর্কিত তথ্য (BMD Weather app) মোবাইল প্লাটফরমে আনা হয়েছে।
 
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার কার্যালয়ে এ সেবা উদ্বোধন করেছেন বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
 
ইন্টারনেট সংযুক্ত স্মার্ট মোবাইল ফোনে এ সেবা পাওয়া যাবে। এ জন্য প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে। সার্চ বক্সে লিখতে হবে BMD Weather app। এভাবে অ্যাপটি পাওয়ার পর টাচ অথবা ক্লিক করে Install করতে হবে।
 
এই অ্যাপটির মাধ্যমে বাসা, অফিস ও যানবাহনে স্মার্ট ফোন অন করে আবহওয়া অধিদফতরের সর্বশেষ তথ্য পাওয়া যাবে। বাসস
 
ইত্তেফাক/এএসএমইউ