ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কলেজে ঢুকে ছাত্রীকে মারধর করা বখাটে যুবক প্রিতম ঘোষকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাত ১১টার দিকে পৌরশহরের রাধানগরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রিতম পৌরশহরের রাধানগর গ্রামের রাসমোহন ঘোষের ছেলে। এর আগে গত ৪ জানুয়ারি দুপুরে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের বিশ্রাম কক্ষে ঢুকে এক ছাত্রীর গালে এলোপাথারি থাপ্পড় ও মারধর করে প্রিতম।
সে দীর্ঘদিন ধরে একাদশ শ্রেণির ওই ছাত্রীকে প্রেম নিবেদন করে আসছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটায়। এ ঘটনায় ছাত্রীর বাবা প্রিয়তোষ ঘোষ প্রিতমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইর্নচাজ (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, প্রিতম বাসায় রয়েছে এমন খবর পেয়ে পুলিশ বাসা থেকে তাকে গ্রেফতার করে।
ইত্তেফাক/এএন/ইউবি
