কাবুলে সুপ্রিম কোর্টের সামনে আত্মঘাতী হামলা, নিহত ২০

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৪
আফগানিস্তানের রাজধানী কাবুলে সুপ্রিম কোর্টের সামনে আত্মঘাতী হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৪৫ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হামলাকারী পার্কিং লটে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
এখনো কোনো জঙ্গিগোষ্ঠী হামলার দায়ভার স্বীকার করেনি। এর আগে ফারাহ প্রদেশে তালেবানের বোমা হামলায় এক কর্মকর্তা নিহত হয়েছেন।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নজিবুল্লাহ দানিশ বলেছেন, পায়ে হেটে এসে এক আত্মঘাতী হামলাকারী আদালতের গাড়ি পার্কিং এলাকায় বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। অফিস শেষে ঘরমুখী কর্মচারীরাই হামলাকারীর লক্ষ্যবস্তু ছিল। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ