নেত্রকোনায় ভটভটি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৭
 
নেত্রকোনার মদন উপজেলার আলম বাজারে আজ শুক্রবার সকাল ১১টার দিকে ভটভটি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিউলী আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্বামী আনছু মিয়া (৪০) ও ভাসুরের স্ত্রী রেখা আক্তার (৪৫)। 
 
আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত গৃহবধূ মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাগবাড়ী গ্রামের বাসিন্দা।
 
জানা গেছে, শিউলী আক্তারও তার স্বামীসহ তিনি ভটভটি দিয়ে মদনপুর মাজার থেকে বাড়ি যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। 
 
ইত্তেফাক/কাউছার