বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী ১৯৮৭-৮৮ ব্যাচের পুনর্মিলনী শুরু হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দুপুরে ওই ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে হ্যালিপ্যাডে গিয়ে শেষ হয়। অ্যালামনাই পুনর্মিলনীর উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।
পরে পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ.কে.এম. জাকির হোসেন সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে পরিচয় পর্ব, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইত্তেফাক/উজ্জল
