২০ বছরে পদার্পণ উপলক্ষে কম্পিউটার ভিলেজে ‘ফেস্টিভাল-২০’

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৪
কম্পিউটার ও আইটি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান ‘কম্পিউটার ভিলেজ’ আগামীকাল রবিবার ২০ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি তাদের ঢাকা ও চট্টগ্রামের সাতটি শাখায় ক্রেতাদের জন্য বিশেষ প্রমোশন ‘ফেস্টিভাল-২০’আয়োজন করেছে। 
 
রবিবার থেকে শুরু হতে যাওয়া এই প্রমোশনে ক্রেতাদের জন্য উপহার হিসেবে থাকছে চারটি ল্যাপটপ, দুইটি এয়ার টিকেট, ট্যাবলেট পিসি, নেটবুক, ২৪ ইঞ্চি কালার টিভি, স্মার্টফোন, বাইসাইকেলসহ নানা আকর্ষণীয় পুরস্কার। 
 
ঢাকার বিসিএস কম্পিউটার সিটি, মাল্টিপ্ল্যান সেন্টার, মতিঝিল, সিটি সুপার মার্কেট ও চট্টগ্রামের আগ্রাবাদ, জিইসি ও জহুরা টাওয়ারে অবস্থিত কম্পিউটার ভিলেজের শাখা থেকে কেনা ল্যাপটপ, ডেস্কটপ ও কম্পিউটার অ্যাকসেসরিজের সঙ্গে ক্রেতারা এসব উপহার জিতে নেয়ার সুযোগ পাবেন। 
 
পণ্যভেদে স্ক্র্যাচ কার্ড, ঢাকা ও চট্টগ্রামে তিনটি করে দৈনিক মোট ছয়টি গিফ্ট হ্যাম্পার এবং সাপ্তাহিক মেগা ড্রয়ের মাধ্যমে ক্রেতাদের এ সব উপহার দেয়া হবে।
 
প্রসঙ্গত, ১৯৯৮ সালে চট্টগ্রামে যাত্রা শুরু করে কম্পিউটার ভিলেজ। বর্তমানে প্রতিষ্ঠানটি ম্যাকাফি অ্যান্টিভাইরাসসহ বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের আইটি পণ্যের পরিবেশক হিসেবে কাজ করছে। বিস্তারিত জানতে ভিজিট করুণ http://village-bd.com/
 
 
ইত্তেফাক/উজ্জল