লাহোরে আত্মঘাতী হামলায় ডিআইজি’সহ নিহত ১০

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৬
পাকিস্তানের লাহোরে একটি বিক্ষোভ সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় পুলিশের একজন ডিআইজি’সহ ১০ জন নিহত হয়েছে। সোমবার ঔষধ বিক্রেতাদের বিক্ষোভ সমাবেশে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
 
নিহতদের মধ্যে আছেন লাহোরের ট্রাফিক বিভাগের ডিআইজি ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) আহমাদ মোবিন ও এসএসপি জাহিদ গন্ডাল। কয়েক ঘণ্টা আগে টেলিভিশনে দেখা গিয়েছিল ডিআইজি মোবিন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছিলেন। জানা গেছে, মোবিন বিক্ষোভের জায়গা খালি করার জন্য বিক্ষোভকারীদের সঙ্গে দরকষাকষি করছিলেন। 
 
পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে আহত হয়েছে কমপক্ষে ৫৮ জন। ঘটনাস্থলে থাকা এএফপির প্রতিনিধি বলেছে, বিক্ষোভে কমপক্ষে ৪০০ জন মানুষ ছিল। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ঠেছ। এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। ডন ও বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ