এখনই বাতিল হচ্ছে না গণিত পরীক্ষা: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৫
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘এসএসসির গণিতের প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবরে এখনই পরীক্ষা বাতিল হচ্ছে না।’
 
মঙ্গলবার দুপুরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিষয়টি আরো যাচাই-বাছাই করা হবে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
 
শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা প্রশ্নপত্র ফাঁস করছে এবং যে অভিভাবক টাকার বিনিময়ে প্রশ্ন কিনছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে’।
 
প্রশ্নপত্র কোথায় ফাঁস হয়েছে, কিভাবে হয়েছে-তা বের করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
 

ইত্তেফাক/আনিস মণ্ডল