কিম উনের সৎভাই হত্যা: মালয়েশিয়ায় নারী গ্রেফতার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৩
মালয়েশিয়ায় নিহত উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এর সৎ ভাইয়ের হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ওই নারীকে আটক করা হয়েছে।
 
এই বিমানবন্দরেই ‘কথিত বিষপ্রয়োগে’ নিহত হয়েছে কিম জং উন’র সৎ ভাই কিম জং নাম। আটক হওয়া নারীর নাস ডোয়ান থি হুয়োং। ২৮ বছর বয়সী ওই নারীর কাছে ভিয়েতনামের ট্রাভেল ডকুমেন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। আরো কয়েকজনের খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে মালয়েশীয় পুলিশ।
 
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, জং নামের সঙ্গে থাকা দুই নারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে। এর আগে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে,মিয়ানমারের এক নাগরিককে বিমানবন্দরে আটক করা হয়েছে। তবে এটা নিশ্চিতভাবে জানা যায়নি ওই জং নামের হত্যার অভিযোগে আটক নারীই কি না।
 
মালয়েশিয়া এখনো নিশ্চিত করেনি যে নিহত ব্যক্তি কিম জং নামই কী না, কারণ তখন তিনি কিম চল নামে ভ্রমণ করছিল। কিন্তু দক্ষিণ কোরিয়া সরকার নিশ্চিত যে এটা তিনিই, এবং বিষপ্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। তার মৃত্যুর খবর নিশ্চিত করা হলে ২০১৩ সালে কিম জং উন’র আংকেল চাং সং থায়েকের মৃত্যুদণ্ড কার্যকরের পরে হবে উ. কোরিয়ার সবচেয়ে হাই প্রোফাইল মৃত্যু।
 
উ. কোরিয়া এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। মালয়েশিয়ায় উ কোরিয়া রাষ্ট্রদূতের কর্মকর্তারা অবশ্য যে হাসপাতালে মৃতদেহ রাখা আছে সেখানে গিয়েছিলেন। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির