উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সত্ ভাই কিম জং ন্যামের সম্ভাব্য গুপ্তহত্যায় জড়িত সন্দেহে দ্বিতীয় আরেক নারীকে আটক করেছে মালয়েশিয়া। বৃহস্পতিবার দেশটির পুলিশ মহাপরিদর্শকের উদ্ধৃতি দিয়ে এ গ্রেপ্তারের কথা জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বের্নামা।
এ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার অপর নারীকে বৃহস্পতিবার কুয়ালালামপুরের আদালতে তোলা হবে। তাদের অপর সহযোগীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা জানিয়েছিল, তাদের গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ উত্তর কোরিয়ার দুজন নারী এজেন্ট ন্যামকে খুন করেছে। যুক্তরাষ্ট্রের সরকারি সূত্রগুলো জানিয়েছে, উত্তর কোরিয়ার গুপ্তঘাতকরাই এর জন্য দায়ী বলে তাদের বিশ্বাস।
দ্বিতীয় আরেকজনকে গ্রেপ্তারের খবর দিলেও বের্নামা বিস্তারিত আর কিছু জানায়নি। পরবর্তীতে এ বিষয়ে একটি বিবৃতি দেওয়া হবে বলে পুলিশের মহাপরিদর্শক খালিদ আবু বকর জানিয়েছেন।
বুধবার সকালে তাকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
রয়টার্স
ইত্তফোক/নূহু
