সৌদি আরবে তেলের পাইপলাইনে ফুটো, ঠিকাদার নিহত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫২
সৌদি আরবে তেলের পাইপলাইন ফুটো হয়ে একজন ঠিকাদার নিহত ও তিনজন আহত হয়েছে। রবিবার দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন বৃহৎ তেল কোম্পানি আরামকো একথা জানায়।
 
আরামকোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরামকো অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে যে এই ঘটনায় একজন ঠিকাদার নিহত এবং এক কর্মী ও অপর দুই ঠিকাদার আহত হয়েছে।’ কোম্পানীর প্রধান দাহরান কম্পাউন্ড থেকে ৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে আবকাইকে এই দুর্ঘটনা ঘটে।
 
হাসপাতালে চিকিৎসা নেয়ার পর আহত দুই ঠিকাদারকে ছেড়ে দেয়া হয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির