হিটলারের অভিশপ্ত ফোন বিক্রি হলো ২ কোটি টাকায়

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৪
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হিটলারের সেই লাল টেলিফোন যুক্তরাষ্ট্রের এক নিলামে ২ লাখ ৪৩ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি টাকায় এর পরিমান প্রায় দুই কোটি টাকা। 
 
চেকপিক সিটির ম্যারিল্যান্ডে এই নিলাম শুরু হয় ১০০,০০০ মার্কিন ডলার দিয়ে। তবে যিনি এই টেলিফোনটি ক্রয় করেছেন তার পরিচয় প্রকাশ করা হয়নি।
 
নাৎসি নেতার নাম খোদাইকৃত এই লাল টেলিফোনটি ১৯৪৫ সালে বার্লিন বাঙ্কারে পাওয়া যায়। জামার্নির আত্মসমর্পনের পর সোভিয়েত সৈন্যরা টেলিফোনটি ব্রিটিশ কমকর্তা স্যার রালফ রায়নার কে দিয়ে দেয়।
 
আলেকজান্ডারের ঐতিহাসিক নিলাম হাউজে টেলিফোনটির নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম হাউজের পক্ষ থেকে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে হিটলার এই টেলিফোনটি ব্যবহার করতেন। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু