দক্ষিণ কোরিয়ার বিশেষ সরকারি কৌসুলিরা বলেছেন, দেশটির প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের কথিত দুর্নীতি নিয়ে অধিকতর তদন্তের বিষয়ে এখনো সাড়া দেননি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হোয়াং কিও-আহন।
দেশটির বিরোধী দল হোয়াংকে অধিকতর তদন্তের অনুমতি দিতে আহবান জানালেও, ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এটা অনির্দিষ্টকাল পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে না।’ উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে পার্ক অভিশংসনের মুখোমুখি হয়েছেন।
এদিকে দেশটির সাংবিধানিক আদালত সোমবার বলেছে, অভিশংসনের চূড়ান্ত শুনানিতে পার্ক উপস্থিত থাকবেন কি-না, তাকে সিদ্ধান্ত নিতে হবে। সিনহুয়া।
ইত্তেফাক/সাব্বির
