'উত্তরাধিকার সূত্রে পাওয়া বড় অঙ্কের ঋণের বোঝা রয়েছে আমার কাঁধে।'- ঘানার প্রেসিডেন্ট বুধবার দেয়া এক বক্তব্যে এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন আইএমএফ-এর দেয়া উন্নয়ন ঋণ, বেকারত্ব, মুদ্রাস্ফীতিসহ অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত আরো বহুবিধ সমস্যা নিয়ে এই অর্থ বছর আমি শুরু করছি।
আফ্রিকা অঞ্চলে এক সময় উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে পরিচিত ঘানা ২০১৫ সালে আইএমএফ থেকে বড় আকারের ঋণ সাহায্য গ্রহণ করে। অর্থনৈতিক মন্দা অবস্থায় কাটিয়ে উঠতে আইএমএফ-এর দেয়া পরিকল্পনা বাস্তবায়নে তারপরও ব্যর্থ হয় ঘানা। এ প্রসঙ্গে দেশটির প্রেসিডেন্ট আকুফো এদ্দো বলেন, আইএমএফ আমাদের অর্থনৈতিক দৃঢ়তা তৈরির জন্য প্রকল্প ও অর্থ প্রদান করে। কিন্তু ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত তার সব কয়টি পালন করতে ব্যর্থ হয়েছি আমরা।
এ সময় বৈদেশিক আয়ের যেই লক্ষ্যমাত্রা ছিল, তাও অর্জন হয়নি বলে জানায় জানুয়ারি মাসে নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণ করা নতুন প্রেসিডেন্ট। তবে এখান থেকে ঘানাকে ঘুরে দাড়াতে হবে এবং সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এএফপি।
ইত্তেফাক/রাফাত
