তাইওয়ানে ২০১৬ সালের জুলাই মাসে ট্রেনে পাইপ বোম বিস্ফোরণের মাধ্যমে ২৪ জনকে আহত করার ঘটনায় এক ব্যক্তিকে ৩০ বছরের কারাদণ্ড প্রদান করেছে দেশটির আদালত। লিন ইয়াঙ-চেঙ (৫৬) নামের ব্যক্তি দোষী হিসেবে প্রমাণিত হওয়ার পর বুধবার এই আদেশে দেয় আদালত।
তাইপে ডিসট্রিক্ট কোর্ট থেকে দেয়া তথ্যানুসারে, ২০১৬ সালের জুলাই মাসে তাইপে ট্রেনে লিন ইয়াঙ-চেঙ বোমা হামলা চালায়। কিন্তু এ ঘটনায় সে আত্মহত্যার আগেই তাকে আটক করা হয়। অন্যদিকে তার চালানো পাইপ বোমা হামলায় আহত হয় ২৪ জন। আদালত জানায়, হামলাকারীর মূল লক্ষ্য ছিল আত্মহত্যা করা। কিন্তু নিজে মারা যাওয়ার আগে সে চেয়েছিল নিরীহ কিছু মানুষকে হত্যার মাধ্যমে সমাজের ওপর প্রতিশোধ নেয়া। যেটা তার বড় ধরণের ভুল।
অবশ্য আদালতের দেয়া এই আদেশের প্রেক্ষিতে এখনো আপিল করতে পারেন লিন। এএফপি।
ইত্তেফাক/রাফাত
