বর্তমান বিশ্ব নেতাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক ফলোয়ার সবচেয়ে বেশি। তার ব্যা্ক্তিগত ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা ৪ কোটির ওপর। খবর: টাইমস অব ইন্ডিয়া।
সম্প্রতি বুর্সন মার্সটেলারের একটি প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে।
প্রতিবেদনটি প্রকাশের আগে মোট ৫৫৯টি ফেসবুক পেজের তথ্য অনুসন্ধান করা হয়েছে। যার মধ্যে রয়েছে ১৬৯টি সরকারি পেজ এবং ৮৭ জন রাষ্ট্রপ্রধানের পেজ। ফেসবুকের ক্রাউডট্যাঙ্গল টুল ব্যাবহার করে পুরো ২০১৬ সাল পেজগুলোর তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তার ভিত্তিতে এ প্রতিবেদন দেওয়া হয়েছে।
এ তালিকায় মোদির পর দ্বিতীয় অবস্থানে আছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ফলোয়ার ২ কোটি।
ইত্তেফাক/নূহু
