উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জঙ-উনের ভাই কিম জঙ-নেম হত্যার পর একের পর এক সব নাটকীয় ঘটনা ঘটছে। বিষ প্রয়োগ করে নেমকে হত্যার পর তার লাশ ঘরে এখন পর্যন্ত দুইবার অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা হয়েছে। প্রথমবার লাশ ঘরে প্রবেশের চেষ্টা ব্যর্থ করতে সক্ষম হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। কিন্তু দ্বিতীয়বার অবৈধভাবে লাশ ঘরে প্রবেশের চেষ্টার সময় উত্তর কোরিয়ান নাগরিককে গ্রেফতার করেছে মালয়েশিয়ান পুলিশ।
এর আগে নেম হত্যার দায়ে উত্তর কোরিয়ার দুই নাগরিককে গ্রেফতার করে মালয়েশিয়ান পুলিশ। দেশটির পুলিশ কমিশনার বুধবার এক সংবাদ সম্মেলনে জানায়, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে এই সন্দেহে মালয়েশিয়ায় থাকা উত্তর কোরিয়া দূতাবাসের কর্মচারী ও কর্মকর্তাদের এবং উত্তর কোরিয়ান এয়ারলাইন্সকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে লাশ ঘরে অবৈধভাবে প্রবেশের চেষ্টায় আটক ব্যক্তির পরিচয় জানতে চাইলে মালয়েশিয়ান পুলিশ জানায়, আপনারাও জানেন সে কোন দেশের নাগরিক। আমরা এ সম্পর্কে এখন আর কোন মন্তব্য করতে রাজি নই। সিএনএন।
ইত্তেফাক/রাফাত
