যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-এর বিরুদ্ধে পুনরায় মানহানি মামলা করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বৃহস্পতিবার ব্রিটিশ ব্রডকাস্টিং নিউজ- বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
বিবিসি জানিয়েছে, ওই সংবাদমাধ্যমে প্রকাশিত অসত্য বক্তব্যের কারণে ব্যাপক ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করছেন মেলানিয়া।
এরআগে ডেইলি মেইল মেলানিয়াকে নিয়ে করা প্রতিবেদনে বলেছিল, সাবেক মডেলকন্যা মেলানিয়া এক সময় ‘এসকর্ট সার্ভিস’-এর সঙ্গে যুক্ত ছিলেন। পরে অবশ্য মেলানিয়া’র আপত্তির মুখে ওই প্রতিবেদনটি প্রত্যাহার করে নেয় তারা।
তারপরও মানহানির দায়ে ডেইলি মেইলের কাছে ১৫ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন মার্কিন এই ফার্স্ট লেডি।
মেলানিয়ার আইনজীবী চার্লস হার্ডার বলেন, ‘মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে বেশকিছু বক্তব্য ছাপা হয়েছে, যা শতভাগ মিথ্যা। এটা তার ব্যক্তিগত ও পেশাগত সুনামকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।’
তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র ও সারাবিশ্বের লাখ লাখ মানুষের কাছে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। এমন কর্মকাণ্ড খুবই মারাত্মক ও বিদ্বেষমূলক এবং মেলানিয়া ট্রাম্পের জন্য ক্ষতিকর। আর এর ফলে তার ১৫ কোটি ডলারের ক্ষতি হয়েছে।’ বিবিসি।
ইত্তেফাক/সেতু
