এটিএম বুথে শিশুদের খেলার জন্য তৈরি টাকা ঢুকিয়া আসল টাকা চুরি করার দায়ে এক ব্যক্তিকে আটক করেছে নয়াদিল্লী পুলিশ। ভারতের রাজধানীতে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি এটিএম বুথে বেআইনি এই কাজটি করার জন্য আটক করা হয়েছে মোহাম্মদ ইসা নামের এক ব্যক্তিকে।
পুলিশের এক কর্মকর্তা শুক্রবার জানান, চলতি মাসের শুরুতে নয়াদিল্লীতে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি এটিমএম মেশিন থেকে আসল টাকা চুরি করে সেখানে শিশুদের খেলনার বিল ঢুকিয়েছেন মোহাম্মদ ইসা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, 'নগদ অর্থের ব্যাগ নিয়ে এটিএম এ ঢোকার পর ট্রে থেকে আসল নোট সরিয়ে সেখানে জাল নোট রেখে দেয় ইসা।'
তিনি বলেন, তাকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর সে তার অপরাধের কথা স্বীকার করেছে।
ইসাকে এখন প্রতারণা ও চুরির মামলার সম্মুখীন হতে হবে। বাসস।
ইত্তেফাক/রাফাত
