রাজধানীর খিলগাঁওয়ে একটি ভবনে আগুন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৩৪
রাজধানীর খিলগাঁওয়ে একটি ভবণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৭টা ৫৫ মিনিটের দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহমুদুল ইসলাম জানান, শুক্রবার রাত ৭টা ৫৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ৫টি ইউনিট পাঠানো হয়। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
 
 
ইত্তেফাক/উজ্জল