ক্যালিফোর্নিয়ার গভর্নর শুক্রবার বন্যা নিয়ন্ত্রণের জন্য জরুরি ভিত্তিতে ৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের একটি পরিকল্পনা গ্রহণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘতম বাঁধের একটি অংশ প্রায় ধসে যাবার পর এ ঘোষণাটি এলো। ওই ঘটনায় বিপুল সংখ্যক স্থানীয়কে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছিল।
ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত অরোভিল ড্যামে পানির স্তর বেড়ে যাওয়ায় ও বন্যার কারণে এক সপ্তাহের বেশি আগে প্রায় দুই লাখ লোক তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যায়। ঘটনাটি বাঁধের আশপাশের বাসিন্দাদের জন্য একটি বিপর্যয় হিসেবে দেখা দেয়।
গভর্নর জেরি ব্রাউন পানি বিষয়ক অবকাঠামো তহবিল গঠনের জন্য ৩৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার ও একটি স্টেট জেনারেল তহবিল গঠনের জন্য আরো ৫ কোটি মার্কিন ডলার অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন।
সরকার ইতোমধ্যেই বাধটি নির্মাণে কেন্দ্রের কাছ থেকে অর্থ নিশ্চিত করেছেন। ৭৭০ ফুট দীর্ঘ উচ্চতার যুক্তরাষ্ট্রের এই দীর্ঘতম বাঁধটি ১৯৬৮ সালে নির্মিত হয়। এএফপি।
ইত্তেফাক/সেতু
