রাজধানীর ইসলামবাগে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ইসলামবাগের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, বিকেল ৪টার দিকে ইসলামবাগের বেড়িবাঁধ এলাকার একটি ভবনে আগুন লাগে। খবর পেয়ে আশপাশ এলাকার ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি তিনতলা কাঠের বাড়ির নিচতলায় প্লাস্টিক কারখানার গোডাউনে আগুনের সূত্রপাত হয়।ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
ইত্তেফাক/উজ্জল
