এক পুনর্বাসন প্রকল্পের আওতায় দারিদ্র দূর করে উন্নত জীবন দিতে প্রায় সাড়ে ৭ লাখ মানুষকে গুইঝৌ প্রদেশে সরিয়ে নিচ্ছে চীনা সরকার। এতে খরচ পড়ছে ৬ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার।
চীনের 'প্রভিন্সিয়াল রি-লোকেশন ব্যুরো'-এর প্রধান ওয়াং ইংঝেং বলেন, চীনের প্রত্যন্ত ও খুবই দরিদ্র এলাকা থেকে প্রায় ১ দশমিক ৮১ লাখ পরিবারকে জীবনযাপনের মানোন্নয়নের জন্য পুনর্বাসন দেওয়া হবে।
তিনি আরও জানান, আগের বছরের থেকে আরও দুই-তৃতীয়াংশ বেশি মানুষকে অন্যত্র সরানো সম্ভব হয়েছে।
চিনের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছর আরও ১০ মিলিয়ন মানুষকে দারিদ্রসীমার উপরে আনার চেষ্টা করা হবে।
ইত্তেফাক/মনসুর
