ইঁদুরের জন্য রেস্তরা!

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০৯
সুইডেনে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যদি কোনো রেস্তরাতে ঢোকেন, তবে আনমনে ঢুকবেন না। ঢোকার আগে চারদিকটা ভালো করে দেখে নিবেন। বিশেষ করে, নিচের দিকে তাকাতে ভুলবেন না। কী আছে সেখানে? রয়েছে ছোট্ট ছোট্ট সব ঘর। না না, একটু ভাল করে দেখুন তো ওইগুলো কি আদৌ ঘর? না, ওইগুলো আসলে একেকটি ছোট রেস্তরা।
 
এতো ছোট রেস্তরা তো আমার-আপনার জন্য হতে পারে না। তবে ওইগুলো কাদের জন্য? ওই রেস্তরাগুলো আসলে বানানো হয়েছে ইঁদুরদের জন্য!
 
হ্যাঁ, সুইডেনের মালমো শহরে কাছেই মোলেভানজেনে রাস্তার ধারেই রয়েছে এরকম ছোট ছোট রেস্তরা এবং তা ইঁদুরদের জন্য।
 
IMG0
ইঁদুরদের জন্য এই ছোট রেস্তরাঁগুলো বানিয়েছে অ্যানোনিমাউস এমএমএক্স নামে এক শিল্পীদের দল। তবে এটিই তাদের প্রথম নজরকাড়া কাজ নয়; এর আগে ডন ব্লুথ, ডিজনির মতো স্থানেও এদের কাজ ছিল বেশ লক্ষণীয়।
 
IMG1
নির্মাতা দলটির মতে, এই রেস্তরাগুলো বানানোর আগে ভাল করে পর্যবেক্ষণ করেছে তারা। রেস্তরাগুলো এমন জিনিস দিয়ে বানানো হয়েছে, যা ইঁদুররা বাইরে থেকে নিয়ে এসে নিজেদের কাছে জমা করে। এর মধ্যে রয়েছে দেশলাই কাঠি, বোতাম, ল্যাম্প শেড, টিনের ভাঙা অংশ প্রভৃতি।
 
IMG2
রেস্তরাগুলোতে এখনও ইঁদুরদের দেখা না মিললেও এটি অবশ্যই পর্যটকদের কাছে একটি অন্যতম আকর্ষণের বিষয় হয়ে উঠেছে।
 
ইত্তেফাক/মনসুর