ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় বিন ডুয়ং প্রদেশের একটি বাড়িতে রোববার ভোরে অগ্নিকাণ্ডে এক দম্পতি ও তাদের দুই শিশু সন্তান মারা গেছে।
দেশটির পৌর পুলিশ জানিয়েছে, থু দাউ মোত নগরীর একটি বাড়িতে মধ্যরাতের পর লাগা আগুনে বাড়ির কর্তা, স্ত্রী ও তাদের ৩ ও ৯ বছর বয়সী দুই শিশু মারা যায়।
তবে আশপাশের মানুষ আগুন নেভাতে ছুটে আসে। কিন্তু বাড়িটির দুটি দরজাই ভেতর থেকে বন্ধ ছিল।
দমকল বাহিনীর কর্মীরা বাড়িতে ঢুকে চার জনকেই মৃত অবস্থায় পায়। নারীটি তার শিশুকন্যাকে জড়িয়ে ধরে ছিল। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
