গাজীপুরে বালুর নিচ থেকে শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৬
গাজীপুরে বালুর নিচ থেকে শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
রবিবার দুপুর ১২টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনে বাইমাইল নদীর পাড় বালুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবদুল হামিদ (৫৫) ময়মনসিংহের ফুলপুর থানার লাউয়াইর গ্রামের মৃত কসিম উদ্দিনের ছেলে।  তিনি ঘটনাস্থল সংলগ্ন আহসানুল হক ব্রিকসের শ্রমিক ছিলেন।
 
পুলিশের ধারণা, পূর্ব শক্রতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
 
কোনাবাড়ির পুলিশ ফাঁড়ির এএসআই রফিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় ইটভাটা থেকে হামিদ কর্তাবাজারে বাজার করতে যায়। এরপর তিনি আর ইটভাটায় ফিরে আসেনি। রবিবার দুপুরে শ্রমিকরা ওই স্থান থেকে বালু অন্যত্র সরাতে থাকে। এ সময় বালুচাপা দেয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
 
ইত্তেফাক/সালেহ্