বাংলাদেশ ইয়ুথ ফেস্ট ২০১৭ শুরু কাল

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৫
জ্ঞান ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশের ৮টি বিভাগে পরিবর্তনের প্রত্যয় নিয়ে সোমবার থেকে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম দ্বিতীয় বারের মতো আয়োজন করতে যাচ্ছে রবি বাংলাদেশ ইয়ুথফেস্ট। রবিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, নিজ নিজ এলাকার উন্নয়নে আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বাংলাদেশ ইয়ুথফেস্ট ২০১৭ কর্মসূচিটি হাতে নেয়া হয়েছে। ফেস্টিভালটি’র আওতায় আইডিয়া কম্পিটিশিন, স্কিল ওয়ার্কশপ, ইন্সপ্যারেশনাল টক, ওপেন মাইক, ভ্যালু ডিসকাশন’র মতো কর্মসূচি রয়েছে। 
 
এ পদক্ষেপের আওতায় দেশের শীর্ষস্থানীয় কোম্পানি, পেশাগত বিশেষজ্ঞ, ব্যবসা-বাণিজ্যে নেতৃত্বদানকারী ব্যক্তি, মানবসম্পদ বিশেষজ্ঞরা (বাংলাদেশ ইয়ুথহাব অনলাইন প্লাটফরমটির মাধ্যমে) জীবনে উদ্যম ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তরুণদের প্রেরণা যোগাবেন। এছাড়া যুগের সাথে তাল মিলিয়ে লিডারশিপ, ক্রিটিক্যাল থিংঙ্কিং, ইমোশনাল ইন্ট্যালিজেন্স, এনালিটিকস, মার্কেটিং, ফিন্যান্সিয়াল লিটারেসি, ডিজিটাল লিটারেসি ও ইনোভেশন’র ওপর গুরুত্বপূর্ণ কয়েকটি ওয়ার্কশপ’র আয়োজন করা হবে। 
 
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্রান্ড ফোরাম’র ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর শরিফুল ইসলাম; রবি’র ব্রান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশন’র ভাইস প্রেসিডেন্ট, মোহাম্মদ ইয়াসের নূর;  ইপিলিওন গ্রুপের সেইলর-এর হেড অফ ব্র্যান্ডস রেজাউল কবির এবং উই মোবাইল এর ডিজিএম ও হেড অফ মার্কেটিং মুনতাসির আহমেদ উপস্থিত ছিলেন। 
 
বাংলাদেশ ইয়ুথফেস্ট ২০১৭ প্রেজেনটেড বাই রবি ও পাওয়ার্ড বাই সেইলর এবং এর সহযোগী হিসেবে রয়েছে উই মোবাইল, স্ট্র্যাটেজিক পার্টনার দি ডেইলি স্টার ও সমকাল, লিডারশিপ এডুকেশন পার্টনার বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার, মিডিয়া পার্টনার গাজী টিভি, টেকনোলজি পার্টনার আমরা নেটওয়ার্ক, স্যোশাল মিডিয়া পার্টনার উইব্যাবল এবং পিআর পার্টনার মাস্টহেড পিআর। 
 
আগ্রহীরা youthfest.bbf.digital সাইটটিতে নিবন্ধন করতে পারেন।  
 
ইত্তেফাক/রেজা