মেঘালয়ে বেপরোয়া গতিতে ট্রাক খাদে, নিহত ১৬

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৬
ভারতের মেঘালয়ে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার প্রদেশের ওয়েস্ট খাসি হিল জেলায় একটি ট্রাক রাস্তার কংক্রিটের ব্যারিকেড ভেঙে এই দুর্ঘটনা ঘটে।
 
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতিতে চলা ট্রাকটিতে ৫০ জনের বেশি মানুষ ছিল। এর আগে ধারণা করা হয়েছিল ট্রাকটিতে ৩০ জন ছিল, কিন্তু পরে দেখা যায় গভীর গিরিখাতে পরে গেছে অনেক যাত্রী। ট্রাকে ঠিক কতজন যাত্রী ছিলেরন তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
 
ওয়েস্ট খাসি হিলের পুলিশ প্রধান বলেছেন, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা একটি চার্চে যাজকদের সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন। তিনি বলেন, ১২ জন ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত ৪ জন হাসপাতালে নিলে মারা যায়। এর মধ্যে ১৩ বছরের এক কিশোরীও রয়েছে। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এনডিটিভি।
 
ইত্তেফাক/সাব্বির