টুইটে অবদার, ফলোয়ারকে সেই শাল উপহার মোদীর

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৪৪
বাড়িতে ‌যখন উপহারটা এসে পৌঁছালো, তখনো বিশ্বাস হয়নি শিল্পী তিওয়ারির। মনে হয়েছিল, 'স্বপ্ন দেখছি না তো'। ঘোর কাটতে লাগল বেশ কিছুটা সময়। সত্যিই তো! দেশের প্রধানমন্ত্রীর পাঠানো উপহার এসে পৌঁছেছে তার ঠিকানায়।
 
শনিবার কোয়ম্বতুরে ১১২ ফুট শিবমূর্তির আবরণ উন্মোচন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে তিনি একটি শিবের ছবি দেওয়া নীল শাল পরেছিলেন। টুইটারে সেটিই চেয়ে বসেন শিল্পী তিওয়ারি।
 
পরের দিন সকালে তার বাড়িতে পৌঁছে যায় ওই শালটি। তার টুইটটির ছবি দিয়ে প্রধানমন্ত্রীর স্বাক্ষর করা চিঠি। শিল্পী ভাবতেও পারেননি, তার টুইটটি প্রধানমন্ত্রী নজরে আসবে।
 
টুইটারে তিনি লিখেছেন, 'ভাবা ‌যায় না, প্রধানমন্ত্রী সবার কথা শুনছেন। তাদের কথার জবাবও দিচ্ছেন। তার ব্যস্ত কাজের মাঝে অল্প সময় পেয়ে তার মাঝেও দেশের মানুষের কথা পড়ছেন। আমার খুশির সীমা নেই। কী করব ভেবে উঠতে পারছি না।'
 
ইত্তেফাক/মনসুর