ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে অনীহা নিহত মার্কিন সেনার পিতার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৪৫
মার্কিন বিশেষ বাহিনী নেভি সিলের এক কমান্ডো ইয়েমেনে গত মাসে আল-কায়েদার এক ঘাটিতে অভিযানে নিহত হওয়ায়, সন্তানের লাশ গ্রহণের সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করবেন না বলে জানালেন ঐ সেনার পিতা।
 
খুব মর্মাহত এই পিতা বলেন, ‘আমি দুঃখিত, আমি তাকে (ট্রাম্পকে) দেখতে চাইনা’
 
এরআগে, ক্ষমতাগ্রহণের পর ট্রাম্পের প্রথম সামরিক নির্দেশে গত ২৮ জানুয়ারি ইয়েমেনে তালেবানের উদ্দেশ্যে উক্ত অভিযান চালায় মার্কিন সেনাদের একটি বিশেষ টিম।
 
নিহত সেনা উইলিয়াম রেয়ান ওয়েনস’র পিতা বিল ওয়েনস দেশটির দৈনিক মিয়ামি হেরাল্ডকে বলেন, ‘আমার সন্তানের মৃত্যুতে তদন্ত করা উচিত সরকারের। ’
 
ক্ষমতাগ্রহণের এক সপ্তাহের মাথায় ট্রাম্পের এই ধরণের অভিযান পরিচালনার নির্দেশকে ‘বাজে কাজ’ আখ্যা দিয়ে এই পিতা আরো বলেন, ‘প্রেসিডেন্টকে এর সঠিক জবাব দিতে হবে।’ বিবিসি।
 
ইত্তেফাক/সেতু