কুকুর গুলি করেছে প্রেমিকার পায়ে!

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১২:২৪
 
রাতে একটি বাড়িতে গুলির আওয়াজ হওয়ার খবর পেল পুলিশ। জরুরি বিভাগের এই বার্তা পাওয়ার পর দ্রুত সেখানে পৌঁছে দেখল, একটি মেয়ের পায়ে গুলি লেগেছে। এই ঘটনায় মেয়েটির সঙ্গে থাকা ছেলেকে জিজ্ঞাসা করলে সে জানায়, পালিত কুকুর ভুল করে গুলি করেছে, আর তাতে আহত হয়েছে প্রেমিকা!
 
ঘটনাটি ফ্লোরিডার জ্যাকসন ভিলার। ব্রায়েন মার্ফি নামের এই ব্যক্তি পুলিশকে জানান, আমি এবং আমার প্রেমিকা ঘুমিয়ে ছিলাম। এ সময় আমাদের কুকুর ডিজেল এসে আমাকে জাগিয়ে তোলে। সে তাকে নিয়ে বাহিরে যাওয়ার জন্য মার্ফিকে বিরক্ত করছিল। এ সময় মার্ফি তাকে নিয়ে বাহিরে যায়। যখন তারা ফিরে আসে তখনো তার প্রেমিকা ঘুমিয়েছিল। কুকুরটি এ সময় হঠাৎ দৌড়ে শোবার ঘরে প্রবেশ করে। আর মার্ফি ঐ ঘরে ঢোকার আগেই গুলির আওয়াজ শুনতে পায়।
 
মার্ফি বলেন, কুকুরটি লাফিয়ে বিছানার পাশের স্ট্যান্ডে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে। এরপর প্রেমিকার পা কাপড় দিয়ে বেঁধে রক্ত বন্ধ করে জরুরি নম্বরে কল করি আমি।
 
এই ঘটনায় মার্ফির প্রেমিকা কোন অভিযোগ না করায় মামলা করেনি পুলিশ।
 
ইত্তেফাক/রাফাত