'গ্যালাক্সি নোট এস৮'-এর অপেক্ষা ঘুচবে ২৯ মার্চ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০৩
'গ্যালাক্সি নোট ৭' নিয়ে বেশ একটা নাকানিচুবানি খেয়েছে স্যামসাং ইলেক্ট্রনিকস। সেই যন্ত্রণা ভুলতে এবার 'গ্যালাক্সি নোট এস৮' বাজারে আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি পণ্য জায়ান্ট প্রতিষ্ঠানটি। নিজেদের 'পাইপ-লাইনে' থাকা এই সেরা ডিভাইস তারা প্রকাশ্যে আনছে ২৯ মার্চ।
 
রবিবার বার্সেলোনায় আয়োজিত 'মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস' -এ এই ঘোষণা দিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। প্রযুক্তিপণ্যের ওই মহোৎসবে অপর একটি পণ্যের উপস্থাপনা শেষে একটি ভিডিও ক্লিপ দেখায় সংশ্লিষ্টরা। এরই ফাঁকে গ্যালাক্সি এস৮ এর ওই ঘোষণা দেয় তারা।
 
বিগত বছরগুলোতে নিজেদের সেরা পণ্যগুলো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে-ই উন্মোচন করে এসেছে স্যামসাং। তবে এবার আর ওই প্রথাগত পথে হাঁটছে না তারা। তারচেয়ে বরং বর্ণাট্য ইভেন্ট আয়োজন করে গ্যালাক্সি এস৮ উন্মোচন করতে চাইছে প্রতিষ্ঠানটি।
 
ব্যাটারিজনিত বিস্ফোরণ-কাণ্ডে দিশেহারা স্যামসাং গত অক্টোবরে গ্যালাক্সি নোট ৭ বাজার থেকে উঠিয়ে নেয়। ওই ডিভাইসটির কারণে লাভের পাশাপাশি গ্রাহক আস্থাও বাড়ায় স্যামসাং। এতে পণ্য বিক্রির দিক থেকে তাদেরকে পেছনে ফেলে শীর্ষস্থানে পৌঁছে যায় অ্যাপলের আইফোন।
 
ইত্তেফাক/মনসুর