ব্রিটেনের প্রবীণ এমপি জেরাল্ড কফমেন মারা গেছেন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৮
যুক্তরাজ্যের ম্যানচেস্টার গর্টনের লেবার পার্টির এমপি স্যার জেরাল্ড কফমেন ৮৬ বছর বয়সে মারা গেছেন। তিনি দেশটির ‘ফাদার অব দ্য হাউজ অব কমনস’ হিসেবে পরিচিত ছিলেন।
 
রবিবার তাঁর পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পারিবারিক এক শোকবার্তায় তাঁকে ‘মহান সমাজতান্ত্রিক এবং অবিস্মরণীয় রাজনীতিবিদ’ হিসেবে উল্লেখ করা হয়।
 
স্যার জেরাল্ড লেবার পার্টির সবচেয়ে প্রবীণ এমপি ছিলেন, ১৯৮৩ সালের নির্বাচনে তিনি দলটির মূলমন্ত্র তৈরি করেন- যেটিকে ‘ইতিহাসের সুদীর্ঘ আত্মহত্যাপত্র’ হিসেবে ডাকা হতো।
 
কফমেনের মৃত্যুতে লেবার পার্টি প্রধান জেরেমি করবিন শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তিনি ছিলেন আমাদের আদর্শ এবং তাঁর অবদান কখনো ভুলার মতো নয়।’ 
 
দীর্ঘদিন থেকেই বর্ষীয়ান এই রাজনীতিবিদ নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে তাঁর পরিবারের পক্ষ জানানো হয়। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু