ব্রুনাইতে বাংলাদেশি নাইট অনুষ্ঠিত

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ২০:৪৮

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে 'বাংলাদেশি নাইট' শিরোনামে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ হাইকমিশন ব্রুনাই দারুসসালাম। গত (২৯ মার্চ) রাতে দ্যা এম্পায়ার হোটেল এন্ড কান্ট্রি ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দূতাবাসের ১ম সচিব (শ্রম) জিলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রুনাই নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেন ও আবেদা ইসলাম। প্রধান অতিথিকে চেম্বার অব কমার্স ব্রুনাই দারুসসালামের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সেলর মাঈনুল হাসান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন। বাংলাদেশ থেকে আগত সৃষ্টি কালচার সেন্টারের প্রতিষ্ঠাতা খ্যাতিমান নৃত্যশিল্পি আনিসুল ইসলাম হিরোর নেতৃত্যে শিল্পিবৃন্দ নৃত্য পরিবেশন করেন। এ সময় সৃষ্টি কালচারাল সেন্টারের সদস্য উপমহাদেশের প্রত্যখাত শিল্পি স্বপ্নিণ সজীব এবং চ্যানেল আই সেরা কন্ঠের চ্যাম্পিয়ন কোনাল সঙ্গীত পরিবেশন করেন। দ্যা এম্পায়ার হোটেল এন্ড কান্ট্রি ক্লাবে ঝাকে ঝাকে ব্রুনাইস্থ প্রবাসী বাঙ্গালীরা উপস্থিত হয়ে অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় বাঙ্গালীদের মিলন মেলায় এম্পায়ার হোটেল পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। 

সঙ্গীত অনুষ্ঠান শেষে বাংলাদেশ চেম্বার অব কমার্সেও সভাপতি লিকাকত আলী সরকার ও সাধারণ সম্পাদক শাহজালাল মাসুদ অনুষ্ঠান প্রধান অতিথী ব্রুনাই নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এয়ারভাইস মার্সাল (অব) মাহমুদ হোসেন এবং কাউন্সেলর মাঈনুল হাসান কে শুভেচ্ছা পুরষ্কার প্রদান করেন। এ সময় চেম্বার অব কমার্স ব্রুনাই দারুসসালামে অন্যান্য নেত্রীবৃন্দ ও বাংলাদেশ কমিউনিটির সদস্যা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/ জেডএইচডি