ভারতের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে পঞ্চম ধাপের ভোট অনুষ্ঠিত হয়েছে। সোমবারের ভোটে নজর ছিল আমেথির দিকে। কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর আসনে হয়ে গেল অগ্নিপরীক্ষা।
সোমবার বলরামপুর, গোন্ডা, ফৈজাবাদ, আম্বেদকর নগর, বাহরাইচ, শ্রাবস্তী, সিদ্ধার্থ নগর, বস্তি, সন্ত কবির নগর, আমেথি, সুলতানপুরসহ ১১টি জেলায় ৫১টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫টিই নেপাল সীমান্ত লাগোয়া। গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত ৫৭ দশমিক ৩৬ শতাংশ ভোট পড়েছে।
আমেথিতে কংগ্রেসের হয়ে লড়াই করছেন নেতা সঞ্জয় সিংয়ের স্ত্রী রানী অমিতা সিং। বিজেপির প্রার্থী সঞ্জয় সিংয়োবেক স্ত্রী গরিমা সিং। আমেথির সমাজবাদী পার্টি (সপা) প্রার্থী গায়ত্রী প্রজাপতিও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। ২০১২ সালের বিধানসভা নির্বাচনে ৫১টি আসনে মধ্যে সপা ৩৭টিতে, বিজেপি আর কংগ্রেস প্রত্যেকে ৫টি করে এবং বহুজন সমাজবাদী পার্টি (বসপা) ৩টি আসনে জিতেছিল। এবারের নির্বাচনে ৫১টি আসনে মোট প্রার্থী ৬১৭। এদের মধ্যে নারী ৪৩ জন। এনডিটিভি।
ইত্তেফাক/সাব্বির
