লোহাগাড়ায় সংবাদপত্রবাহী গাড়ি আটক

পরিবহন ধর্মঘটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ

আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৬:৩১
বুধবারের পরিবহন ধর্মঘটের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সকাল ধরণের বাস, মিনিবাস, হাইয়েস-মাইক্রো চলাচল করেনি। দু‘একটি পরিবহন চললেও আন্দোলনরত চালক-শ্রমিকরা পরিবহন থেকে যাত্রীদের নামিয়ে দেয়। 
 
বুধবার সড়কে স্থানীয় যানবাহনও চলাচল করতে দেয়নি আন্দোলনরত শ্রমিকরা। সকালে সড়কের লোহাগাড়ার বটতলী মোটরস্টেশনের মা-মণি হাসপাতাল এলাকায় আন্দোলনরত শ্রমিকরা সংবাদপত্র পরিবহনকারী একটি হাইয়েসকে ঘন্টা খানেক আটকিয়ে রাখেন বলে জানান, সুপার ভাইজার মো. গিয়াস উদ্দিন। যাত্রী পরিবহনের দায়ে সংবাদপত্রবাহী এ গাড়িকে আটকানো হয়েছে এবং পরে গাড়ি থেকে যাত্রী নামিয়ে ছেড়ে দেয়া হয় বলে জানান শ্রমিকরা।
 
এ সড়কের লোহাগাড়া অংশে সিএনজি টেক্সি, আটোরিকশা পর্যন্ত চলতে দেয়নি আন্দোলনরত শ্রমিকরা। ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যানবাহন শূন্য হয়ে যায়। এ অবস্থায় সড়কের বিভিন্ন স্থানে যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে।
 
ইত্তেফাক/মাহমুদুল