ইরাকে পরাজয় স্বীকার আইএস প্রধানের

আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৭:৩৪
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর প্রধান আবু বকর আল বাগদাদি ইরাকে পরাজয় স্বীকার করেছেন। ইরাকের ‘বিদায়ী ভাষণে’ এই কথিত খলিফা অনারব জঙ্গিদের আত্মঘাতী হামলা করতে অথবা দেশে ফেরত যেতে নির্দেশ দিয়েছেন।
 
বুধবার ইরাকের সেনাবাহিনী জানায়, এখনো আইএসের নিয়ন্ত্রণে থাকা পশ্চিম মসুল থেকে বের হওয়ার সব রাস্তার নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। সেদিনই আইএসের ধর্মপ্রচারকদের কাছে প্রচারিত ‘বিদায়ী বিবৃতিতে’ তিনি এ কথা বলেন বলে উল্লেখ করে ইরাকি টিভি নেটওয়ার্ক আলসুমারিয়া। নিনেভেহতে ইরাকি সরকারি সূত্রের বরাতে বলা হয়, বাগদাদি আইএসের যোদ্ধা নিয়ন্ত্রণকারী কার্যালয় বন্ধ ঘোষণা করেছে। এবং অনারব যোদ্ধাদের দেশে ফেরত যেতে অথবা আত্মঘাতী হতে বলেছেন। বাগদাদিকে ধরিয়ে দিলে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
 
এটা এখনো নিশ্চিত নয় বাগদাদি মসুলে আছেন কী না। এখানে ২০১৪ না সিরিয়ার পূর্বাঞ্চল ও ইরাকের উত্তরাঞ্চলের বিশাল এলাকা দখলের পরে ‘খিলাফত’ ঘোষণা করেছিলেন। বেশিরভাগ আইএস জঙ্গি এখনো দখলে থাকা সিরিয়ার কিছু অঞ্চলে পালিয়ে গেছে। আইএনএনএস। 
 
ইত্তেফাক/সাব্বির