গাজীপুরে পৃথক অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, রবিবার ভোর চারটার দিকে বেদ্যুতিক শর্টসার্কিট থেকে মহানগরীর টঙ্গী মলিগইেট নামাবাজার এলাকার একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের আরো কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনটি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাবুল ময়িা, মুহিনেরসহ পাঁচটি গুদাম এবং গুদামে থাকা মালামাল পুড়ে গেছে।
অপরদিকে শনিবার দিবাগত রাত একটার দিকে মহানগরীর জয়দবেপুর বাজার এলাকায় মুক্তমঞ্চের উত্তর পাশে শাহিন মিয়ার মসলার দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের র্কমীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে দোকানে থাকা মসলা ও বিভিন্ন মালামালা পুড়ে গেছে। মশার কয়েল বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তাৎক্ষণকিভাবে ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।
ইত্তেফাক/সালেহ্
