সত্যজিৎ রায়ের পর মৃণাল সেন উপমহাদেশের একমাত্র ব্যক্তি যিনি আন্তর্জাতিকভাবে বিভিন্ন চলচ্চিত্র প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন। টরেন্টো ফিল্ম ফোরামের আয়োজনে মৃণাল সেন-এর ওপর আলোচনায় এ কথা বলেন চলচ্চিত্র সংসদ ব্যক্তিত্ব ইকবাল করিম হাসনু।
গত শুক্রবার সন্ধ্যায় টরেন্টোর ড্যানফোর্থের মিজান কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানের মূল আলোচক ইকবাল করিম হাসনু আরো বলেন, চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন নিছক বিনোদনের দিকে না গিয়ে দর্শকদের বুদ্ধি এবং চিন্তাকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। চলচ্চিত্রের ভাষা নিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা-নিরীক্ষা করেছেন তিনি।
আলোচনা শেষে মৃণাল সেন-এর ‘আকালের সন্ধানে’ চলচ্চিত্রটি দেখানো হয়। তার আগে পরিচালক নাদিম ইকবাল-এর মাতৃভাষা নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র ‘মাদার টাং’ প্রদর্শন করা এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ভিনায়া কেলি’র নির্মিত ‘খালেদ’স ওয়ার’ প্রামাণ্য চিত্রটিও দেখানো হয়।
ইত্তেফাক/আনিসুর
