গাজী মোহাম্মদ আরিফ রহমান; বয়স ৩২। দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি। তবে দীর্ঘদিন ধরে নিজের কর্মস্থলে যেতে পারছেন না আরিফ রহমান।
এক বছরের বেশি সময় ধরে ক্রনিক মাইলোসাইটিক লিউকোমিয়া (সিএমএল) রোগে আক্রান্ত তিনি। বর্তমানে ডা. সৌরভ ভাভের অধীনে ভারতের কলকাতার টাটা মেমোরিয়াল হসপিটালে চিকিত্সাধীন রয়েছেন। ডা. সৌরভ ভাভ জানান, ক্রনিক মাইলোসাইটিক লিউকোমিয়ার স্টেজ-২ তে আছে আরিফ। তার অবস্থা সংকটাপন্ন। আরিফ রহমানের অস্থিমজ্জা প্রতিস্থাপন (বোনম্যারো) করতে হবে। এ চিকিত্সার জন্য প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হবে। আরিফের পরিবারের পক্ষে এত বেশি পরিমাণ অর্থের যোগান দেয়া সম্ভব নয়। পরিবার সূত্রে জানা গেছে, পপুলার হাসপাতালে চিকিত্সাধীন থাকাকালে আরিফের শরীরে ক্যান্সার ধরা পড়ে। এখন পর্যন্ত তার চিকিত্সার জন্য প্রচুর অর্থ ব্যয় হয়েছে। পরবর্তী চিকিত্সায় ব্যয় করার মতো অর্থের যোগান দেয়া সম্ভব হচ্ছে না।
আরিফের কয়েকজন সহকর্মী জানান, এক বছরের বেশি সময় ধরে চলমান এ জটিল চিকিত্সায় তার সঞ্চয়ের সব অর্থই শেষ হয়ে গেছে। এখন তাকে বাঁচিয়ে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। তাই তার সুস্বাস্থ্য কামনায় সকলের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন তার সহকর্মী ও বন্ধুরা। আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা-
হিসাবের নাম: গাজী আরিফুর রহমান
সঞ্চয়ী হিসাব নম্বর: ১১৪ ১৫১ ০৬৬২৪৫
ডাচ বাংলা ব্যাংক
মহাখালী ব্রাঞ্চ, ঢাকা
বিকাশ নম্বর- ০১৬১৪৯৯৯০১৩
০১৯১৪৯৯৯০১৩
