হযরত শাহজালাল বিমানবন্দরে আবারো ‘স্বর্ণমানব’ ধরা পড়েছে। বুধবার সকালে মালয়েশিয়া থেকে শাহজালাল বিমাবন্দরে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটের যাত্রী সানাউল্লাহর পায়ুপথ থেকে তিনটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসব স্বর্ণের ওজন ৩০০ গ্রাম। বাজার মূল্য ১৫ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহা-পরিচালক ড. ময়নুল খান জানান, সানাউল্লাহ বিমানবন্দরে নামার পর গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার শরীরে স্বর্ণ থাকার বিষয়টি জানা যায়। পরে তাকে বিমানবন্দরের পাশে একটি ক্লিনিকে নিয়ে গিয়ে এক্সরে করা হয়। এবং তার পায়ুপথে স্বর্ণ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে তাকে বিমানবন্দরের টয়লেটে নিয়ে তার পায়ুপথ থেকে তিনটি স্বর্ণের বার বের করা হয়।তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।
ইত্তেফাক/সালেহ্
