মুন্সীগঞ্জে পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৩

আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৮:২৬
মুন্সীগঞ্জে পিস্তল ও গুলিসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরের শিলমন্দির এলাকার বাবলু খানের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।  
 
গ্রেফতারকৃতরা হলেন- মধ্য কোটগাঁও এলাকার রশিদ মাস্টারের ছেলে মো. মিন্টু (৩৪), পূর্ব দেওভোগ এলাকার মৃত কায়কোবাদ মণ্ডলের ছেলে মো. রবিন (২০) এবং পুর্ব দেওভোগ এলাকার শাহজাহান মোল্লার ছেলে মো. সুজন (২৭)।  
সদর থানার ওসি ইউনুচ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে বাবলু খানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।