বগুড়ার শেরপুরের শুভগাছা গ্রামে রবিবার দুপুরে বালতির পানিতে ডুবে আড়াই বছরের শিশু জেমি আকতারের মৃত্যু হয়েছে।
জানা যায়, শুভগাছা গ্রামের জয়নাল আবেদিনের মেয়ে জেমি আকতার রবিবার দুপুর ১২টায় বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। জেমির মা ঘরের ভিতরে কাজে ব্যস্ত থাকায় খেলার ছলে বালতি ভর্তি পানির মধ্যে সে পড়ে যায়। কাজ শেষে তার মা বাহিরে এসে দেখে জেমি বালতির মধ্যে পড়ে আছে। পরে শিশুটিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
