জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে পথশিশুদের মাঝে খাবার, পানি ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। শুক্রবার দুপুরে রাজধানীর পরীবাগে প্রায় দুই শতাধিক পথশিশুর মাঝে এসব খাবার ও উপকরণ বিতরণ করা হয়।
এসময় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, আজ জাতীয় শিশু শিশু দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। তিনি ছোট্ট শিশুদের খুব ভালবাসতেন। তাদেরকে কোলে নিয়ে আদর করতেন। রাজনীতি ও রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকলেও যখনই অবসর পেতেন শিশুদের সঙ্গে আড্ডা দিতেন, সময় কাটাতেন। আজকের এই দিনে জাতিরজনক বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ার একটি অজো পাড়াগায়ে জন্মগ্রহণ করেছিলেন। আজ তার ৯৮ তম জন্মবার্ষিকী। তার এই জন্মদিনটিকে স্মরনীয় করে রাখার জন্য সারাদেশে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়।
তিনি বলেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যত। এরাই আগামীতে সমাজ ও রাষ্ট্রের সর্বত্র নেতৃত্ব দেবে। শিশুদের কল্যাণে বঙ্গবন্ধু যেমন বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তেমনি তার সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনা এই শিশুদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে আসছেন। লেখাপড়ার পাশাপাশি শিশুরা যেন সুস্থ্য, স্বাভাবিক ও সুন্দর পরিবেশে সব ধরণের অধিকার নিয়ে বেড়ে উঠতে পারে, সেজন্য বর্তমান সরকার সবসময় শিশুদের দিকে খেয়াল রাখছে। শেখ হাসিনার সরকার এদেশে শিশুমৃত্যুহারও কমিয়ে আনতে সক্ষম হয়েছে। যার জন্য জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শেখ হাসিনাকে পুরস্কৃত করার পাশাপাশি প্রশংসা কওে আসছে।
শিশুরা যেন অবহেলা ও বঞ্চনার শিকার না হয় সেজন্য ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রতি সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
