গাজা উপত্যকা থেকে শনিবার সকালে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালানো হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী একথা জানায়।
এদিকে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী জানায়, ইসরাইলি বাহিনী তাদের সীমান্তবর্তী বেইত লাহিয়ায় ফিলিস্তিনের হামাস শাসকের একটি পর্যবেক্ষণ ফাঁড়িতে ট্যাংক হামলা চালায়। পাল্টাপাল্টি হামলার কোনটিতেই কেউ হতাহত হয়নি। তবে ট্যাংক হামলার ব্যাপারে তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া না গেলেও রকেট হামলার বিষয়ে তারা বিবৃতি দিয়েছে।
ইসরাইলের বিবৃতিতে বলা হয়, সকালে গাজা উপত্যকা থেকে রকেট হামলা চালানো হলে এটি একটি ফাঁকা এলাকায় আঘাত হানে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। গত মাসে একই ধরনের রকেট হামলার জবাবে ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা চালায়। এতে চার ফিলিস্তিনি নাগরিক আহত হয়। উল্লেখ্য ২০০৮ সাল থেকে ইসরাইল ও হামাস বাহিনী তিনবার যুদ্ধে জড়িয়ে পড়ে। এএফপি
