রাজশাহীর বাঘায় আইসক্রিম খেয়ে অসুস্থ হওয়ার পর চার শিক্ষার্থীকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেপুখুরিয়া উচ্চ বিদ্যালয়ের উর্মি খাতুন, একা খাতুন, রতনা ও মিমি নামের এই চার শিক্ষার্থীকে ভর্তি করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই চার শিক্ষার্থী প্রাইভেট পড়ার জন্য উপজেলা সদরে আসে। এরপর তারা বাঘা বাজারে অবস্থিত আনন্দ হোটেলে খিচুড়ি খায় এবং পরে সবাই একটি করে আইসক্রিম খেয়ে স্কুলে চলে আসে। পরে দুপুরে আকস্মিক ভাবে অসুস্থ হয়ে পড়ে উর্মি ।
এর কিছুক্ষণ পর পর্যায় ক্রমে অন্য তিনজনও অসুস্থ হয়ে পড়ে। ঘটনার এক পর্যায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আপেল মাহামুদ ওই চার শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সেলিম রেজা জানান, তাদের ফুড পয়জনিং হয়েছে। তবে পর্যায় ক্রমে একজনের সমস্যা দেখে অন্য জনের সমস্যা হওয়াটাকে আমরা সাইক্লোজেনিক বলে থাকি।
